রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকপর্যাপ্ত অস্ত্র না পেয়ে ক্ষুব্ধ ইউক্রেনের কমান্ডার
spot_img
spot_img

পর্যাপ্ত অস্ত্র না পেয়ে ক্ষুব্ধ ইউক্রেনের কমান্ডার

ডইলি শেয়ারবাজার ডেস্ক: আধুনিক যুদ্ধবিমান থেকে শুরু করে সাধারণ অস্ত্র, কোনোকিছুই পর্যাপ্ত পরিমাণে না থাকায় রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ মন্থর গতিতে এগোচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রধান সামরিক কমান্ডার ভ্যালেরি জালুঝনি।

শুক্রবার (৩০ জুন) ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান জালুঝনি। এসময় পশ্চিমা মিত্রদের প্রতিশ্রুত অস্ত্র সরবরাহের ধীরগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ইউক্রেনের শীর্ষ এই সামরিক কর্মকর্তা। শনিবার এক প্রতিবেদনে আল জাজিরা এ খবর জানিয়েছে।

জালুঝনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের ধীরগতি নিয়ে মিত্রদেশগুলো যখন অভিযোগ তুলে, তখন এই বিষয়টি আমাকে ‘বিরক্ত’ করে। মিত্রদের প্রতিশ্রুত অত্যাধুনিক এফ-১৬ যুদ্ধবিমানের জন্য ইউক্রেন অপেক্ষা করছে জানিয়ে জালুঝনি বলেন, ‘আমাদের ১২০টি যুদ্ধবিমানের প্রয়োজন নেই। কেননা, পুরো বিশ্বকে হুমকি দেবো না আমরা। অল্প সংখ্যক বিমানই যথেষ্ট।

এফ-১৬’র বিষয়ে তিনি বলেন, ‘এগুলো আমাদের প্রয়োজন, কেননা আর কোনো পথ খোলা নেই। শত্রুরা উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান ব্যবহার করছে।’ রাশিয়া উচ্চ বিস্ফোরক আর্টিলারি শেল ব্যবহার করছে বলেও অভিযোগ করেন জালুঝনি।

জালুঝনি জানিয়েছেন, পেন্টাগনের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলে’র সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে তার। তিনি বলেন, ‘আমাদের একটি চুক্তি রয়েছে। ২৪/৭ আমরা যোগাযোগ করছি। মাঝে মাঝে ফোন করে আমি তাকে বলতেই পারি, এক সপ্তাহের ভেতর এক লাখ গোলা না পেলে আমার ১ হাজার সেনা মারা যাবে।’ কিন্তু মার্ক একা এ বিষয়ে কিছু করতে পারবেননা বলে জানান তিনি।

এদিকে ইউক্রেনের প্রধান সামরিক কমান্ডার জালুঝনির এমন অভিযোগের পরে পেন্টাগনের চেয়ারম্যান মার্ক এক বক্তব্য জানান, যুক্তরাষ্ট্র ও মিত্ররা ইউক্রেনকে যথাসম্ভব অস্ত্র সরবরাহের প্রচেষ্টায় রয়েছে। তিনি বলেন, ‘আমরা তাদেরকে যথাসম্ভব সাহায্য করতে চেষ্টা করছি।

যুক্তরাষ্ট্র এখনও ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান এবং দূরপাল্লার মিসাইল সরবরাহের বিষয়ে আলোচনায় রয়েছে বলে উল্লেখ করেন পেন্টাগন চেয়ারম্যান।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments