শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসাপ্তাহিক দরপতনের শীর্ষে যারা
spot_img
spot_img

সাপ্তাহিক দরপতনের শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে (১৯-২৩ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে প্রাইম ফাইন্যান্সের। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ১০ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে এর দর ছিল ৪ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪০ পয়সা বা ১০ শতাংশ।

সাপ্তাহিক দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১২ টাকা ৯০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ১১ টাকা ৮০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ টাকা ১০ পয়সা বা ৮.৫৩ শতাংশ।

পতনের তালিকার তৃতীয় স্থানে ৮.৫১ শতাংশ দর কমে স্থান নিয়েছে ন্যাশনাল ব্যাংক। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ৪ টাকা ৭০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪ টাকা ৩০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৪০ পয়সা বা ৮.৫১ শতাংশ।

সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে দর কমেছে খান ব্রাদার্স পিপি ব্যাগের ৮.২৬ শতাংশ (৫৩ টাকা ৩০ পয়সা থেকে ৪৮ টাকা ৯০ পয়সা), আইডিএলসি ফাইন্যান্সের ৭.৭৫ শতাংশ (৪০ টাকা থেকে ৩৬ টাকা ৯০ পয়সা), ফারইস্ট ফাইন্যান্সের ৭.৬৯ শতাংশ (২ টাকা ৬০ পয়সা থেকে ২ টাকা ৪০ পয়সা), প্রিমিয়ার লিজিংয়ের ৭.৬৯ শতাংশ (২ টাকা ৬০ পয়সা থেকে ২ টাকা ৪০ পয়সা), আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৭.৫০ শতাংশ (৪ টাকা থেকে ৩ টাকা ৭০ পয়সা), ফাস ফাইন্যান্সের ৭.৪১ শতাংশ (২ টাকা ৭০ পয়সা থেকে ২ টাকা ৫০ পয়সা) এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭.৪১ শতাংশ (২ টাকা ৭০ পয়সা থেকে ২ টাকা ৫০ পয়সা)।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments