ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ৪ আগস্ট থেকে ৮ আগস্ট, ২০২৪ তারিখ পর্যন্ত এই ৪ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জেমিনি সী ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১১.৪৩ শতাংশ। এদিকে বেক্সিমকো ফার্মার ১১.২৫ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ১১.২২ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- শাইনপুকুর সিরামিকস, বেক্সিমকো গ্রীন সুকুক, গ্লোবাল হেভি কেমিক্যালস, টেকনো ড্রাগস, সী পার্ল হোটেল, এস.আলম কোল্ড রোল্ড স্টিলস এবং সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments