ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর, ২০২৪ তারিখ পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২৪.২৯ শতাংশ। এদিকে কাট্টালী টেক্সটাইলের ২২.৩০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং মিরাকল ইন্ডাস্ট্রিজের ১৮.৬০ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে রয়েছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- বে লিজিং, ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, এ্যাসোসিয়েটেড অক্সিজেন, জিএসপি ফাইন্যান্স, ন্যাশনাল টি এবং ফরচুন সুজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments