শনিবার, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসাপ্তাহিক দর পতনের শীর্ষে যারা
spot_img
spot_img

সাপ্তাহিক দর পতনের শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জুলাই গণঅভ্যূথান উপলক্ষে ০৫ আগস্ট শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। ফলে বিদায়ী সপ্তাহে (০২-০৬ আগস্ট) শেয়ারবাজারে চার কার্যদিবস লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে এসআলম স্টিলের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর কমেছে ৯.২৯ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১৪ টাকা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২ টাকা ৭০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ১ টাকা ৩০ পয়সা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সেনা ইন্সুরেন্স। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ১৩১ টাকা ৪০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ১১৯ টাকা ৮০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১১ টাকা ৬০ পয়সা বা ৮.৮৩ শতাংশ।

দর পতনের তালিকার তৃতীয় স্থানে রয়েছে এপেক্স স্পিনিং। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৩৬৯ টাকা ৩০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩৪১ টাকা ২০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ২৮ টাকা ১০ পয়সা বা ৭.৬১ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর কমেছে ওরিয়ন ইনফিউশনের ৭.৪২ শতাংশ (২৮৩ টাকা ১০ পয়সা থেকে ২৬২ টাকা ১০ পয়সা), আরগন ডেনিমের ৭.০৩ শতাংশ (২৫ টাকা ৬০ পয়সা থেকে ২৩ টাকা ৮০ পয়সা), সাউথ বাংলা ব্যাংকের ৬.৬৭ শতাংশ (৭ টাকা ৫০ পয়সা থেকে ৭ টাকা), টেকনো ড্রাগের ৬.৪৯ শতাংশ (৪৯ টাকা ৩০ পয়সা থেকে ৪৬ টাকা ১০ পয়সা), জিকিউ বলপেনের ৬.৪৮ শতাংশ (৬০৯ টাকা ৬০ পয়সা থেকে ৫৭০ টাকা ১০ পয়সা), ইন্দো ফার্মার ৬.২৫ শতাংশ (২০ টাকা ৮০ পয়সা থেকে ১৯ টাকা ৫০ পয়সা) এবং ফাইন ফুডসের ৫.৮৯ শতাংশ (৪৮২ টাকা ২০ পয়সা থেকে ৪৫৩ টাকা ৮০ পয়সা)।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments