ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ গত ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষে উঠে এসেছে সোনারগাঁ টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির দর ১৮.৯২ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫১ টাকা দরে লেনদেন হয়। এদিকে দ্বিতীয় স্থানে থাকা নর্দান জুট মেনুফ্যাক্চারিং কোম্পানির গত সপ্তাহে শেয়ারের সর্বোচ্চ দর কমেছে ১৬.০৬ শতাংশ। এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের ১৪.২৭ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, এম্বি ফার্মাসিউটিক্যালস, জেএমআই সিরিঞ্জস, ওয়াটা কেমিক্যালস, এ্যাপেক্স ফুডস, নাহি অ্যালুমিনিয়াম এবং রহিম টেক্সটাইল মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments