
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে রেনেটা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১২.১০ শতাংশ। এছাড়াও খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর ৯.৪১ শতাংশ কমে তালিকার দ্বিতীয় এবং আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ৮.৩৫ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে উঠে এসেছে।
শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্রাইম ফাইন্যান্স, আরডি ফুড, ইনটেক লিমিটেড, আরামিট সিমেন্ট, খুলনা প্রিন্টিং এবং আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments