ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ১১ মে থেকে ১৫ মে ২০২৫ তারিখ পর্যন্ত এই পাচঁ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিটি ইন্সুরেন্স পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ৩০.৫৬ শতাংশ বেড়েছে। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের সর্বচ্চো দর বেড়েছে ১৩.৭৯ শতাংশ। এবং সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের সর্বচ্চো ৯.৯৩ শতাংশ দর বেড়ে কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, বিজিআইসি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট, নুরানী ডাইং, উত্তরা ব্যাংক এবং মাগুরা মাল্টিপ্লেক্স পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments