শনিবার, ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যারা
spot_img
spot_img

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জুলাই গণঅভ্যূথান উপলক্ষে ০৫ আগস্ট শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। ফলে বিদায়ী সপ্তাহে (০২-০৬ আগস্ট) শেয়ারবাজারে চার কার্যদিবস লেনদেন হয়েছে। আলোচ্য সময়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের। সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৩১.৫৮ শতাংশ। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে কোম্পানিটির দর ছিল ১ টাকা ৯০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ২ টাকা ৫০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৬০ পয়সা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তুংহাই নিটিং অ্যান্ড ডাইং। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ২ টাকা ৮০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩ টাকা ৬০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর বেড়েছে ৮০ পয়সা বা ২৮.৫৭ শতাংশ।

দর বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে জিবিবি পাওয়ার। আগের সপ্তাহের শেষ কর্মদিবসে প্রতিষ্ঠানটির দর ছিল ৯ টাকা ৪০ পয়সা। বিদায়ী সপ্তাহের শেষ কর্মদিবসে যার ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২ টাকা। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ২ টাকা ৬০ পয়সা বা ২৭.৬৬ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ২৫ শতাংশ (২ টাকা থেকে ২ টাকা ৫০ পয়সা), ফাস ফাইন্যান্সের ২০.৮৩ শতাংশ (২ টাকা ৪০ পয়সা থেকে ২ টাকা ৯০ পয়সা), ফার্স্ট ফাইন্যান্সের ২০ শতাংশ (৪ টাকা ৫০ পয়সা থেকে ৫ টাকা ৪০ পয়সা), প্রিমিয়ার লিজিংয়ের ২০ শতাংশ (২ টাকা থেকে ২ টাকা ৪০ পয়সা), প্রাইম ইন্স্যুরেন্সের ১৯.৫৭ শতাংশ (৫০ টাকা ৬০ পয়সা থেকে ৬০ টাকা ৫০ পয়সা), জিএসপি ফাইন্যান্সের ১৬.৬৭ শতাংশ (৪ টাকা ২০ পয়সা থেকে ৪ টাকা ৯০ পয়সা) এবং আইসিবি সোনালী ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৫.৮৭ শতাংশ (৬ টাকা ৩০ পয়সা থেকে ৭ টাকা ৩০ পয়সা)।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments