শনিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যারা
spot_img
spot_img

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষে রয়েছে রিজেন্ট টেক্সটাইল মিলস। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৬ দশমিক ৯২ শতাংশ। দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড এবং তৃতীয় অবস্থানে বেক্সিমকো লিমিটেড।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

পর্যালোচনার তথ্য অনুযায়ী, সপ্তাহ শেষে রিজেন্ট টেক্সটাইলের শেয়ারদর দাঁড়িয়েছে ৬ টাকা ৬০ পয়সায়। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ছিল ৫ টাকা ২০ পয়সা। সে হিসাবে এক সপ্তাহে শেয়ারটির দাম বেড়েছে ১ টাকা ৪০ পয়সা।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটদর ২৪ দশমিক ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ টাকা ৯০ পয়সায়। আগের সপ্তাহে এর দর ছিল ১১ টাকা ২০ পয়সা।

তৃতীয় অবস্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের শেয়ারদর বেড়েছে ২৩ দশমিক ৫৮ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ২৬ টাকা ২০ পয়সায়, যা আগের সপ্তাহে ছিল ২১ টাকা ২০ পয়সা।

এ ছাড়া সপ্তাহজুড়ে দরবৃদ্ধির তালিকায় রয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ, শাইনপুকুর সিরামিকস, সোনারগাঁও টেক্সটাইল, একমি পেস্টিসাইডস, আনলিমা ইয়ার্ন ডাইং, পূবালী ব্যাংক এবং টুং হাই নিটিং।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments