ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ০৬ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত এই পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এম্বি ফার্মাসিউটিক্যালস পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ১৯.৯৩ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৮ কোটি ৬৭ লাখ ০৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৭৩ লাখ ০৫ হাজার। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ১০.৯৯ শতাংশ। এবং আরামিট লিমিটেড সর্বচ্চো ১০.০৫ শতাংশ দর বেড়ে। কোম্পানিটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার সিমেন্ট মিলস, ডেফোডিল কম্পিউটারস, এমারেল্ড অয়েল, রংপুর ফাউন্ড্রী এবং এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments