
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত সপ্তাহে অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফাইন ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটির দর ২৫.১৮ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ২৭ কোটি ৪০ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন লেনদেন হয় ৬ কোটি ৮৫ লাখ ১ হাজার টাকা। এছাড়াও দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সর্বচ্চো দর বেড়েছে ২৪.৭২ শতাংশ। এবং এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের সর্বচ্চো ১৯.৭২ শতাংশ দর বেড়ে। প্রতিষ্ঠানটি সাপ্তাহিক গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালি লাইফ ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল, বাংলাদেশ মনোস্পুল পেপার, আনলিমা ইয়ার্ন, মুন্নু ফেব্রিক্স, বিবিএস ক্যাবলস এবং বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments