
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আরামিট সিমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১০.৭৬ শতাংশ। এছাড়াও এসবিএসি ব্যাংক পিএলসির দর ৯.৪৫ শতাংশ কমে তালিকার দ্বিতীয় এবং ইনটেক লিমিটেডের ৯.৪৩ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজারের তৃতীয় স্থানে উঠে এসেছে।
শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এস্কয়ার নিট কম্পোজিট, জেমিনী সী ফুড, পাওয়ার গ্রিড, নুরানী ডাইং, ফারইস্ট ফাইনান্স, আইবিবিএল সেকেন্ড মুদারাবা পার্পিচ্যুয়াল বন্ড এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments