
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২০ খাতের মধ্যে ১২ খাতের শেয়ারদর বেড়েছে। দর বাড়াতে এই ১২ খাতের বিনিয়োগকারীরা সাপ্তাহিক রিটার্নে ভালো মুনাফায় রয়েছেন। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।
সাপ্তাহিক রিটার্নে ভালো মুনাফায় থাকা খাতগুলো হলো: ভ্রমণ ও অবকাশ খাত, প্রকৌশল, পেপার ও প্রিন্টিং, সাধরণ বিমা, ব্যাংক, ট্যানারী, বিবিধ, বিদুৎ ও জ্বালানি, সবো ও আবাসন, বস্ত্র, সিরামিক এবং খাদ্য ও আনুষঙ্গিক খা।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছেন ভ্রমণ ও অবকাশ খাত খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ১২.৪০ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন প্রকৌশল খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ২.৯০ শতাংশ।
তৃতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন পেপার ও প্রিন্টিং খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ২.৪০ শতাংশ।
এছাড়া, বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন সাধারণ বিমা খাতে ২ শতাংশ, ব্যাংক খাতে ১.৩০ শতাংশ, ট্যানারী খাতে ১.২০ শতাংশ, বিবিধ খাতে ১.১০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.৩০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ০.২০ শতাংশ, বস্ত্র খাতে ০.২০ শতাংশ, সিরামিক খাতে ০.১০ শতাংশ এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.১০ শতাংশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.


































Recent Comments