ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২০ খাতের মধ্যে দর বেড়েছে ৭ খাতে। দর কমেছে ৭ টি খাতের এবং ৬ খাতে দর অপরিবর্তিত রয়েছে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে বীমা খাতে। এই খাতে ১১.৬ শতাংশ দর বেড়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভ্রমণ খাত। এই খাতে ২.৫ শতাংশ দর বেড়েছে। এবং সিমেন্ট খাতে ০.৭ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে দর বেড়েছে- ট্যানারি খাতে দশমিক ৬ শতাংশ, বিবিধ ও খাদ্য খাতে ০.৩ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ১ শতাংশ দর বেড়েছে।
অন্যদিকে দর কমেছে- আইটি, সাধারণ বিমা, কাগজ, সেবা, বস্ত্র, ফার্মা ও জ্বালানি-বিদ্যুৎ খাত।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments