ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতে। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সিমেন্ট খাতে। এই খাতে ৬.৩ শতাংশ দর বেড়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সেবা খাত। এই খাতে ৫.৮ শতাংশ দর বেড়ে। ভ্রমণ খাতে ৪.৪ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকায় থাকা অন্যান্য খাতগুলোর মধ্যে সিরামিক খাতে ৪.৩, আইটি খাতে ৩.৮, বস্ত্র খাতে ৩.৭, কাগজ খাতে ৩.৪, পাট খাতে ৩.৩, সাধারণ বীমা ২.১, বিবিধ খাতে ২, জীবন বীমা খাতে ১.৯, আর্থিক খাতে ১.৬, ফার্মা খাতে ১.৪, ট্যানারি খাতে ১.২, প্রকৌশল খাতে
০.৯, খাদ্য খাতে ০.৫, জ্বালানি-বিদ্যুৎ খাতে ০.৪ শতাংশ দর বেড়েছে।
উল্লেখ্য, টেলিকমিউনিকেশন ও মিউচ্যুয়াল ফান্ড খাতের দর কমেছে এবং একটি খাতে দর অপরিবর্তিত রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments