ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে বেক্সিমকো ২১০ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটি ১ কোটি ৭৬ লাখ ৫৩ হাজার ৬৭১টি শেয়ার হাতবদল করেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৩৬ লাখ ৬৬ হাজার ১৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৬ কোটি ৬১ লাখ ২৬ হাজার টাকা।
এদিকে তৃতীয় স্থানে থাকা আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের ১ কোটি ৪২ লাখ ১২ হাজার ৮৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৫ কোটি ৮৭ লাখ ২৬ হাজার টাকা।
সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফরচুন সুজ, লাফার্জহোলসিম বাংলাদেশ, বাংলাদেশ শিপিং কর্পোরশন, সোনালী পেপার, ইন্ট্রাকো, কপারটেক ইন্ডাস্ট্রিজ এবং কেডিএস এক্সেসরিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments