ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষে উঠে এসেছে ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সপ্তাহজুড়ে ফান্ডটির দর ৩.১৩ টাকা কমেছে। আলোচ্য সপ্তাহে ফান্ডটি সর্বমোট ১ কোটি ৩৪ লাখ ৭২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৪ লাখ ৯০ হাজার টাকা। লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২.৬১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৮ লাখ ১৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ লাখ ৩৯ হাজার ৩৩৩ টাকা। তাছাড়া আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ২.৫০ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ২.২৭, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১.৬৭, ফ্যাস ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ১.৫৯, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ১.৫৪, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ১.৩৭, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ১.৩৩ এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ১.২৯ শতাংশ দর কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments