ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে কে অ্যান্ড কিউ লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২১.৩১ শতাংশ বেড়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১০ কোটি ৭৮ লাখ ২১হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৫৯ লাখ ৪০হাজার টাকা।
এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। গেলো সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৯.৩৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৫ কোটি ১৩ লাখ ২৪হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৩৭ লাখ ৭৪হাজার টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডে।
আলোচ্য সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৫.৮৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০ কোটি ৩৪ লাখ ৬৬হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার টাকা।
গেইনার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে পেপার প্রসেসিংয়ের ১৫.৪৭, ইউনিয়ন ক্যাপিটালের ১৫.৩৮, শমরিতা হসপিটালের ১১.৮১, ওরিয়ন ইনফিউশনের ১১.৭২, সাফকো স্পিনিং মিলসের ১১.৬৬, আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ১১.৫৯ এবং সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১১.৫৬ শতাংশ দর বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments