ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ২৫-২৯ আগস্ট, ২০২৪ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে ১৭ খাতের দর বেড়েছে। বাকি ৪ টি খাতের দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে জীবন বীমা খাতের। এই খাতে দর বেড়েছে ১০.২৫ শতাংশ। এদিকে সপ্তাহজুড়ে প্রকৌশল খাতে দর ৯.২১ শতাংশ বেড়ে দ্বিতীয় স্থানে এবং জেনারেল ইন্স্যুরেন্স খাতের দর ৫.৯২ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও সাপ্তাহিক রিটার্নে টেক্সটাইল খাতে ৫.৭৪ শতাংশ, সিমেন্ট খাতে ৫.১৬ শতাংশ, সেবা ও আবাসন খাতে ৪.৫২ শতাংশ, আর্থিক খাতে ৪.৫১ শতাংশ, সিরামিক খাতে ৩.৮৮ শতাংশ, আইটি খাতে ৩.৮২ শতাংশ, পাট খাতে ৩.৬৭ শতাংশ, জ্বালানি খাতে ৩.৫৩ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৩.৩২ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২.৭১ শতাংশ, ট্যানারি খাতে ২.১২ শতাংশ, ফার্মা ও রসায়ন খাতে ০.৪৪ শতাংশ, টেলিকম খাতে ০.৩৩ শতাংশ এবং বিবিধ খাতে ০.৩১ শতাংশ দর বেড়েছে।
উল্লেখ, আলোচ্য সপ্তাহে যে ৪ খাতে দর কমেছে এদের মধ্যে কাগজ এবং মুদ্রণ খাতে ৪.১১ শতাংশ, কর্পোরেশন বন্ড খাতে ১.১৩ শতাংশ, ব্যাংক খাতে ০.৫৪ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৩২ শতাংশ দর কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments