
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ১৮ মার্চ থেকে ২১ মার্চ ২০২৪ তারিখ পর্যন্ত এই পাচঁ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে গোল্ডেন সন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৭ কোটি ৬৩ লাখ ৭০ হাজার টাকা লেনদেন হয় এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১১২ কোটি ১০ লাখ ৮ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানি গুলো হচ্ছে- বেস্ট হোল্ডিংস, সেন্ট্রাল ফার্মা, লাফার্জহোলসিম বাংলাদেশ, ওরিয়ন ইনফিউশন, গোল্ডেন হারভেস্ট, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো এবং এস.এস. স্টিল লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.


































Recent Comments