ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ৬ অক্টোবর থেকে ৯ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে অগ্নি সিস্টেমস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৫ কোটি ৮১ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা মিডল্যান্ড ব্যাংক পিএলসির প্রতিদিন গড়ে ১৯ কোটি ৩ লাখ ৮০ হাজার টাকা লেনদেন হয় এবং ব্র্যাক ব্যাংক পিএলসির প্রতিদিন গড়ে ১৭ কোটি ৬৩ লাখ টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ব্যাংক, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো, গ্রামীণফোন লিমিটেড, স্কয়ার ফার্মাসিটিক্যালস, স্যোশাল ইসলামী ব্যাংক, টেকনো ড্রাগস এবং দ্য ইবনে সিনা ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments