
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের ব্যাবধানে অর্থাৎ গত ৮ জানুয়ারি, ২০২৪ তারিখ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত এই চার কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৯০ কোটি ৫৭ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহটিতে তালিকার দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ৭০ কোটি ৩৮ লাখ ১ হাজার টাকা লেনদেন হয় এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড ৬৭ কোটি ৫৮ লাখ ৩ হাজার টাকা লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
তালিকার থাকা অন্যান্য কোম্পানি গুলো হচ্ছে- রুপালি ব্যাংক, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, খুলনা প্রিন্টিং, মিডল্যান্ড ব্যাংক, অলিম্পিক এক্সেসরিস এবং দেশবন্ধু পলিমার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.
































Recent Comments