রবিবার, ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসাবঅর্ডিনেটেড ও গ্রিন বন্ড ছাড়বে আইপিডিসি ফাইন্যান্স
spot_img
spot_img

সাবঅর্ডিনেটেড ও গ্রিন বন্ড ছাড়বে আইপিডিসি ফাইন্যান্স

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স ৪০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড ও গ্রিন জিরো-কুপন বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ২০০ কোটি টাকার অসুরক্ষিত সাবঅর্ডিনেটেড বন্ড এবং ২০০ কোটি টাকার গ্রিন জিরো-কুপন বন্ড বেসরকারি প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করবে। চলমান অর্থায়নের চাহিদা পূরণ এবং ভবিষ্যতে মূলধন পর্যাপ্ততা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

কোম্পানির তথ্য অনুযায়ী, নন-কনভার্টিবল সাবঅর্ডিনেটেড বন্ডটি টিয়ার-২ মূলধন হিসেবে বিবেচিত হবে। এ বন্ডের মেয়াদ হবে ছয় বছর। অন্যদিকে, গ্রিন জিরো-কুপন বন্ডের মেয়াদ নির্ধারণ করা হয়েছে পাঁচ বছর। তবে বন্ড দুটি ইস্যুর আগে বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে।

এদিকে একই পরিচালনা পর্ষদের সভায় কোম্পানির ১৬তম বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ সকাল ৯টায় ভার্চুয়াল মাধ্যমে সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর ২০২৬।

ইজিএমে কোম্পানির সংঘস্মারকে নতুন উদ্দেশ্যসংক্রান্ত ধারা সংযোজন, সংঘবিধিতে নতুন ধারা যুক্ত করা এবং কোরামসংক্রান্ত বিদ্যমান বিধান সংশোধনের প্রস্তাব অনুমোদনের জন্য শেয়ারহোল্ডারদের সামনে উপস্থাপন করা হবে। এসব সিদ্ধান্ত কার্যকর করতে শেয়ারহোল্ডার ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার সম্মতি প্রয়োজন হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments