ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাবেক আইসিসি কিউরেটর টনি হেমিংকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ান এই কিউরেটর আজ সোমবার বাংলাদেশে এসেছেন।

আইসিসি ক্রিকেট একাডেমি, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে কাজ করেছেন। এছাড়া পার্থের ওয়াকা ক্রিকেট গ্রাউন্ডের সয়েল অ্যাডভাইজর ও কনসালটেন্টের দায়িত্বেও ছিলেন।
আইসিসির কিউরেটর হিসেবে ওমান ক্রিকেট একাডেমির পিচ কানসালটেন্ট হিসেবে কাজ করেছেন। এছাড়া ক্রিকেটের বাইরে পার্থের অপটাস স্টেডিয়াম এবং সৌদি আরবের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল ফুটবল স্টেডিয়ামের এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের গ্রাউন্ড এবং উইকেটের কাজ করবেন টনি হেমিং।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments