মঙ্গলবার, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাসালাউদ্দিনদের ডোপ টেস্ট করাতে বললেন ব্যারিস্টার সুমন
spot_img
spot_img

সালাউদ্দিনদের ডোপ টেস্ট করাতে বললেন ব্যারিস্টার সুমন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: একের পর এক বিতর্কের জন্ম দেওয়া বাফুফের কর্মকর্তাদের বিরুদ্ধে এবার দুদকে আবেদন করলেন ব্যারিস্টার সুমন। আজ সকালে দুদক কার্যালয়ে আবেদন করতে যান ব্যারিস্টার সুমন ও তার সহযোগীরা।

এসময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারিস্টার সুমন বলেন, ‘১৮ কোটি মানুষ যদি বাংলাদেশে থাকে, তাহলে ১৮ কোটিই ফুটবল ফেডারেশনের এসব দুর্নীতির বিষয়ে জানে। এখন আন্তর্জাতিকভাবেও সবাই জানে যে ফুটবলেও এমন দুর্নীতি হয় বাংলাদেশে। সোহাগের ইস্যুতে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা কাজ শুরুর আগেই দুজন পদত্যাগ করেছেন। তাহলে আপনারা বুঝেন কী তদন্ত হবে।’

ফিফার তদন্তে সম্প্রতি দুর্নীতির দায়ে বহিষ্কৃত হয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। জাতীয় দলের সাবেক ফুটবলারদের পাশাপাশি বাফুফের অনেক কর্মকর্তাই মনে করেন, সভাপতি সালাউদ্দিনের ছত্রছায়ায় বছরের পর বছর দুর্নীতি করে গেছেন সোহাগ। এ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের কারণে মিডিয়ার প্রতিও ক্ষুব্ধ কাজী সালাউদ্দিন।

বরাবরই বিতর্কিত মন্তব্য করা সালাউদ্দিন গতকাল সাংবাদিকদের নিয়েও যাচ্ছে তাই বলে ফেলেছেন, যা সভ্যতা-ভব্যতার সব মাত্রা ছাড়িয়ে গেছে। মঙ্গলবার সাংবাদিকদের নিয়ে সালাউদ্দিন বলেন, ‘জার্নালিস্টরা এখানে ঢুকতে গেলে তাদের আমার এখানে ফটো দিতে হবে তাদের বাপ-মার। আরেকটা কন্ডিশন হলো, তার বাপের ফটো পাঠাবে জুতা পরা। ঠিক আছে (হাসি), এটা হতে হবে ম্যান্ডেটরি (আবশ্যিক)। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’

এই প্রসঙ্গ টেনে ব্যারিস্টার সুমন বলেন, ‘সাংবাদিকদের বাবা-মাকে নিয়ে যা বলেছেন সালাউদ্দিন, তা নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে এটাই বলব যে, পুলিশ যেমন মাদক শনাক্তে ডোপ টেস্টের ব্যবহার করে, তেমন ফুটবল ফেডারেশনে ডোপ টেস্টের ব্যবস্থা করে সালাউদ্দিনদের ডোপ টেস্ট করানো উচিত।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments