শুক্রবার, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসালাম ভেংকি নিয়ে আশাবাদী কাজল
spot_img
spot_img

সালাম ভেংকি নিয়ে আশাবাদী কাজল

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এরইমধ্যে তরুণদের ভিড়ে হারিয়ে যেতে বসা একাধিক অভিনেতা-অভিনেত্রী নতুন মোড়কে ফিরেছেন। সেই তালিকায় ঐশ্বরিয়া, সুস্মিতা যেমন রয়েছেন তেমনি রয়েছেন রানি মুখার্জির মতো অভিনেত্রীরা। তাদের শেষ মুক্তি পাওয়া সিনেমাগুলো দারুণ ঝড় তোলে বক্স অফিসে। সেই জায়গা থেকে অনেকেই মনে করেছিলেন বলিউডে অনিয়মিত হয়ে পড়া অভিনেত্রী নতুন সিনেমা ‘সালাম ভেংকি’ দিয়ে ভালোভাবেই কামব্যাক করবেন। বাস্তব ঘটনার ওপর সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা রেবতী। সিনেমাটিতে কাজলের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা বিশাল জেঠওয়া, রাজ, রাজীব খান্ডেলওয়াল ও রাহুল বোস।

এছাড়া বিশেষ চরিত্রে আমির খানের উপস্থিতি নিয়েও বেশ কৌতুহল ছিল দর্শকদের। সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিল কাজলের সিনেমাটি। শুটিং থেকে শুরু করে প্রচারণায়ও ঘাটতি রাখেননি কাজল। তবে আলোচনা-কৌতুহল থাকলেও গত ৯ ডিসেম্বর মুক্তি পাওয়া ‘সালাম ভেংকি’ দর্শক টানতে অনেকটাই ব্যর্থ হচ্ছে।

মুক্তির ৪ দিনে বক্স অফিসে মাত্র ২.৩২ কোটি আয় করেছে সিনেমাটি। সিনেবোদ্ধারা মনে করছেন প্রায় একই সময়ে মুক্তি পাওয়া ‘দৃশ্যম টু’, ‘ভেদিয়া’ এবং ‘অ্যান অ্যাকশন হিরো’র সাথে প্রতিযোগিতায় টিকতে পারছে না ‘সালাম ভেংকি’। তবে সিনেমাটি নিয়ে এখনও আশাবাদী কাজল।

কাজল বলেন, ‘সবে মুক্তি পেল সিনেমাটি। কয়েকদিন গেলে না হয় হিসেব-নিকেশ করা যাবে। যারা ভালো গল্প দেখতে চান তারা অবশ্যই হলে আসবেন। আমার বিশ্বাস, হলে এসে দর্শকরা খালি হাতে ফিরবে না।

ডেইলি শেয়ারবাজার ডট কম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments