ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিষ্ঠান সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০৫ পয়সা। আগের বছর একই সময়ে ০৮ পয়সা আয় ছিল।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জুলাই,২৪-ডিসেম্বর,২৪) প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান হয়েছে ১৯ পয়সা।
দ্বিতীয় প্রান্তিক শেষে বাজার মূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ৮ টাকা ৬২ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments