রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসিনোবাংলা ইন্ডাস্ট্রিজের রেকর্ড ডেট নির্ধারণ
spot_img
spot_img

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের রেকর্ড ডেট নির্ধারণ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রাইট শেয়ার বরাদ্দের জন্য রেকর্ড ডেট জানানো হয়েছে। কোম্পানিটি আগামী ৯ জানুয়ারি, ২০২৪ রেকর্ড ডেট নির্ধারণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ১২ ডিসেম্বর ৮৯১তম কমিশন সভায় কোম্পানিটির রাইট শেয়ার প্রস্তাব অনুমোদন হয়।

অনুমোদিত প্রস্তাব অনুসারে, সিনোবাংলা ১:২ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ বিনিয়োগকারীরা বিদ্যমান দুইটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাবেন।

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ রাইট শেয়ার ইস্যু করে বাজার থেকে প্রায় ২০ কোটি ১৯ লাখ টাকা সংগ্রহ করবে।

কোম্পানিটি ২০ টাকা অভিহিত মূল্যের (শেয়ার প্রতি ১০ টাকা প্রিমিয়ামসহ) ১ কোটি ৯ লাখ ৯৮ হাজার ২৮৩টি রাইট শেয়ার হিসেবে ইস্যু করবে। এর মাধ্যমে ২০ কোটি ১৯ লাখ ৬৫ হাজার ৬৬০ টাকা উত্তোলন করবে কোম্পানিটি।

উল্লেখ্য, কোম্পানিটি তাদের মূলধনী যন্ত্রপাতি ক্রয় এবং ব্যাংক ঋণ পরিশোধের জন্য রাইটের মাধ্যমে উত্তোলন করা অর্থ ব্যয় করবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments