ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের পরিচালনা পর্ষদ শামীম এন্টারপ্রাইজ (প্রা.) লিমিটেডের শেয়ার অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ শামীম এন্টারপ্রাইজ (প্রা.) লিমিটেডের ৩০ শতাংশ শেয়ার অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিটি এসইপিএল- এর ৩ কোটি ৩৯ লাখ ৮ হাজার ১৬০টি শেয়ার ১০ টাকা সমমূল্যে অধিগ্রহণ করবে। এর জন্য কোম্পানিটি বিশেষ সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিবে।
উল্লেখ্য, শামীম এন্টারপ্রাইজ (প্রা.) লিমিটেডের (এসইপিএল) শেয়ারে বিনিয়োগের অনুমোদন দিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


























Recent Comments