ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচক উত্থানের মধ্যে দিয়ে প্রথম ঘন্টার লেনদেন শুরু হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।তবে কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ২১৬ কোটি ৫২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর গত কার্যদিবস ২৯৪ কোটি ২২ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেই হিসেবে আজ প্রথম ঘন্টায় লেনদেন কমেছে ৭৭ কোটি ৭০ লাখ ১৫ হাজার টাকা ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ এই মুহূর্তে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪১.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৭৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭.৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৭.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৪৩ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭৩টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ মূল্য সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এই সময়ে সিএসইতে ৯ কোটি ৬ লাখ ৮২ হাজার ৬২৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments