
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৬ ডিসেম্বর, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যদিয়ে লেনদেন চলছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ সকাল ১১টা ১০ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৭০ কোটি ৩৫ লাখ ৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১.৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৭ পয়েন্টে।
ডিএসইতে ২৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯৭ টির, কমেছে ৪৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৪ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ২ কোটি ৪৪ লাখ ১ হাজার ৭১৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments