ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২০ জুলাই, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যদিয়ে লেনদেন চলছে। এ দিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ সকাল ১১ টা ২২ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩৬৫ কোটি ৬৪ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৯ পয়েন্টে।
ডিএসইতে ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৮ টির, কমেছে ৮৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯৪ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত সিএসইতে ৫ কোটি ৬৯ লাখ ৭৯ হাজার ২৫৮ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments