বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাএশিয়ান গেমসে ১৭ ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ
spot_img
spot_img

এশিয়ান গেমসে ১৭ ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চারটি দলগত এবং ১৩টি ব্যক্তিগত ইভেন্টসহ এশিয়ান গেমসে মোট ১৭টি ইভেন্টে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। ১৮ জুলাই, এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সেনাবাহিনী প্রধান ও বিওএ’র সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন।

ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় বিওএ’র মহাসচিবসহ ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের প্রতি এবং মুক্তিযুদ্ধে প্রাণ দেওয়া শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এশিয়ান গেমসে দলগত ইভেন্টে হিসেবে ফুটবল (নারী+পুরুষ), ক্রিকেট (নারী+পুরুষ), কাবাডি (নারী+পুরুষ) ও হকিতে (পুরুষ) দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

ব্যক্তিগত ইভেন্টে আরচ্যারি, অ্যাথলেটিকস, বক্সিং, ফেন্সিং, জিমন্যাস্টিকস, গলফ, কারাতে, সুইমিং, শ্যূটিং, দাবা, ভারোত্তোলন, ব্রিজ এবং তায়কোয়ানডোতে অংশ নেবে বাংলাদেশ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments