বৃহস্পতিবার, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যসাত জেলায় মামলায় আসামি প্রায় ৫০০০
spot_img
spot_img

সাত জেলায় মামলায় আসামি প্রায় ৫০০০

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিএনপির পদযাত্রা কর্মসূচির প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হামলার ঘটনায় পুলিশ এবং ক্ষমতাসীন দলের নেতারা বাদী হয়ে মামলা করেছেন। ৭ জেলায় মামলায় বিএনপির প্রায় ৫ হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার  করা হয়েছে ৭৬ জনকে।

বিএনপির নেতাকর্মীরা বলছে, তাদের ওপর হামলা করা হয়েছে; আবার তাদেরই আসামি করে মামলা করা হয়েছে। এসব সাজানো মামলা দিয়ে আন্দোলন ও বিরোধী দলকে দমন করতে চায় সরকার। তবে পুলিশ বলছে, ফাঁড়িতে হামলা ও সরকারি কাজে বাধা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আক্রমণের ঘটনায় মামলা করা হয়।  মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের অন্তত সাতটি জেলায় বিএনপির এক দফার কর্মসূচি ঘিরে সংঘর্ষ হয়। কোনো কোনো জায়গায় বিএনপির ওপর হামলার অভিযোগ করেন দলটির নেতাকর্মী।

জেলা ও আসামি হচ্ছে- ঢাকা ২২৯, ফেনী ২ হাজার, জয়পুরহাট ১ হাজার, খাগড়াছড়ি ১৫৭, বগুড়া ২১১ এবং পিরোজপুর ৪০০ জনকে আসামি করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments