শুক্রবার, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসূচকের পতনে বেড়েছে লেনদেন
spot_img
spot_img

সূচকের পতনে বেড়েছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচক পতনের মধ্যে দিয়ে প্রথম ঘন্টার লেনদেন শুরু হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে বেড়েছে দৈনিক লেনদেনের পরিমাণ।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ১৯৮ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর গতকার্যদিবস ১৮৬ কোটি ৯৯ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেই হিসেবে আজ প্রথম ঘন্টায় লেনদেন বেড়েছে ১১ কোটি ৯৪ লাখ ৩৭ হাজার টাকা  ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ এই মুহূর্তে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৯.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৮১২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩১ পয়েন্টে এবং  ডিএস৩০ সূচক ১৭.২০ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৮৫ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ মূল্য সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এই সময়ে সিএসইতে ৬ কোটি ৩৮ লাখ ৯৪ হাজার ৪৭১ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments