বুধবার, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচকের পতনে লেনদেন শুরু
spot_img
spot_img

সূচকের পতনে লেনদেন শুরু

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ১৭৬ কোটি ৭৫ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৪.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৬২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.৪৪ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ৩৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৮৩ পয়েন্টে। ডিএসইতে ৩৬৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৫ টির, কমেছে ১৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০ টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ৩ কোটি ৯১ লাখ ৫৯ হাজার ৯৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments