ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ২৭ জুলাই, সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে অধিকাংশ শেয়ারের দর। দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ২৩.১৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৬ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১১ শতাংশ বা ৬.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৯.৫১ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৩.৯৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৫৯.৮৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০ টির, কমেছে ৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৩.১৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৫৯ লাখ ১৫ হাজার ১৬৪টি শেয়ার ১ লাখ ৫৮ হাজার ৮৮৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৭৭ কোটি ১৫ লাখ ১৭ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৬ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ১.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩২.৫২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৩.২০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬০.৪৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮৭ টির, কমেছে ৭২ টির এবং অপরিবর্তিত রয় ১৮৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৫.০৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৮৬ লাখ ৯৪ হাজার ১৯১টি শেয়ার ১ লাখ ২৯ হাজার ৪৬৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৩৮ কোটি ৯২ লাখ ২১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৩৮ কোটি ২২ লাখ ৯৬ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৩ শতাংশ বা ৬.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭১৭.০৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৫ টির, কমেছে ৫১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৮ কোটি ২৯ লাখ ৫০ হাজার ৭৪০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৬২ লাখ ২০ হাজার ৫৩১ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১ কোটি ৬৭ লাখ ৩০ হাজার ২০৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments