রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচকের সামান্য উত্থান: কমছে শেয়ার দর
spot_img
spot_img

সূচকের সামান্য উত্থান: কমছে শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার, ০৪ জুলাই সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে অধিকাংশ শেয়ারের দরও। দৈনিক লেনদেনে পরিমান। দিন শেষে আজ ১৩.৪৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ০৪ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৩৪.১০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৪.৪৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৩.৫৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪ টির, কমেছে ১২০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮১ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৯.৭৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ২৯৭টি শেয়ার ১ লাখ ৫৪ হাজার ১৪৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬০০ কোটি ২৮ লাখ ৮৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ০৩ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৮ শতাংশ বা ১১.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩১.৩৬ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৩.৮২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯১.৫১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫০ টির, কমেছে ১৪৬ টির এবং অপরিবর্তিত রয় ১৭৫ টি। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৩.৪৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৫৫৩টি শেয়ার ১ লাখ ৬৯ হাজার ৩৮৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৬৭৯ কোটি ৭৩ লাখ ২৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৭৯ কোটি ৪৪ লাখ ৩৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১০ শতাংশ বা ২০.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৭২৫.৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৬৩টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৮ কোটি ৮০ লাখ ০৫ হাজার ৪৪৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ৮৮ লাখ ১৪ হাজার ৩৪৫ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬ কোটি ৯১ লাখ ৯১ হাজার ১০৪ টাকা।

ডেইলি শেয়ারবাজারর ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments