
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ২৯ জানুয়ারি, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সাথে কমেছে বেশিরভাগ শেয়ার দর। সেই সাথে দৈনিক লেনদেনেও রয়েছে নেইতিবাচক প্রভাব। দিন শেষে ৪৩.৭০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।
জানা যায়, আজ ২৯ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৯ শতাংশ বা ১৮.১৬পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ০৯৭.২২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪১.৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৩.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭০ টির, কমেছে ১৭৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৩.৭০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২২ কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৭০টি শেয়ার ২ লাখ ৩ হাজার ৯৪৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৬২ কোটি ৪৫ লাখ ৭৯ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ২৮ জানুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২৫ শতাংশ বা ৭৭.৩৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ৭৯.০৬ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.১৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৩৭.১৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৩.৫৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৯১.০৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫৭ টির, কমেছে ৩১১ টির এবং অপরিবর্তিত রয় ২৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৪.৪৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৬ কোটি ৮০ লাখ ৬৭ হাজার ২৭১টি শেয়ার ২ লাখ ৫২ হাজার ৭৭৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৮০ কোটি ৬১ লাখ ৬৯ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২১৮ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৬ শতাংশ বা ১১.৮০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৭ হাজার ২৭৪.৪৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৮ টির, কমেছে ১৩৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৩ কোটি ৬ লাখ ৬২ হাজার ৩৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments