
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০১ জানুয়ারি, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এ দিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ০২ মিনিট পর্যন্ত ডিএসইতে ৫৬ কোটি ৪৯ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সময়ের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৬ পয়েন্টে।
ডিএসইতে ২২৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৪২ টির, কমেছে ৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০০ টির।
ডেইরি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments