ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচক পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। তবে ডিএসইতে লেনদেনের পরিমান হাজার কোটি ছাড়িয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২২ অক্টোবর ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ২.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯১৪.০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১১৪.১৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৯২.৪৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৯২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির। সারাদিনে ডিএসইতে ৩৪ কোটি ৬১ লাখ ৯৩ হাজার ১২২টি শেয়ার ২ লাখ ২ হাজার ৩০০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ২৯ কোটি ৩ লাখ ৩৪ হাজার টাকা।
তার আগের কার্যদিবসে ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০০৮ শতাংশ বা ০.৪০ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৯১৬.৮৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৩৫ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ১১৬.৭৪ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.৬৮ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৬৯৫.০৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১০৯টির, কমে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টির। সারাদিনে ডিএসইতে ২৯ কোটি ৪৮ লাখ ৩০ হাজার ৯৬৭টি শেয়ার ১ লাখ ৭৩ হাজার ৪৫৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৫৫ কোটি ২৫ লাখ ৪৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৭৩ কোটি ৭৭ লাখ ৮৯ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৩ শতাংশ বা ৪.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ২৯.৬৮ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.০৩ শতাংশ বা ৩.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৪৩২.৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৩টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৫ কোটি ৫১ লাখ ৫০ হাজার ৪৫৪ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ২৩ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৩০৬ টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২ কোটি ৯ লাখ ৩২ হাজার ১৪৮ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments