ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচক উত্থানের মধ্যে দিয়ে প্রথম ঘন্টার লেনদেন শুরু হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ১৪৬ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর গত কার্যদিবস ১৯৮ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেই হিসেবে আজ প্রথম ঘন্টায় লেনদেন কমেছে ৫২ কোটি ১৬ লাখ ২৫ হাজার টাকা ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ এই মুহূর্তে ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৮.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮০২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৩২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৭২ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৮১টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ মূল্য সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এই সময়ে সিএসইতে ৫ কোটি ৯৫ লাখ ৭ হাজার ১৫১ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/পি.
































Recent Comments