ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থান দিয়ে লেনদেন শেষ হয়েছে। কিন্তু সূচক বৃদ্ধি পেলেও বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে। অন্যদিকে দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব।

জানা যায়, আজ ২০ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৮ শতাংশ বা ১৬.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৯.৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৬.৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০৭.৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৮ শতাংশ শেয়ারের দরপতন হয়েছে। সারাদিনে ডিএসইতে ৪৩ কোটি ৫৩ লাখ ১৯ হাজার ৭০১টি শেয়ার ২ লাখ ৪৭ হাজার ৩৮৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৮৩৫ কোটি ২৫ লাখ ৩৯ হাজার টাকা।
গত কার্যদিবস অর্থাৎ ১৭ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ১.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ৫২.৭৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৯০.৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৯৭.০৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০৭টির, কমে ২৩৭টির এবং অপরিবর্তিত রয় ২৮টির। অর্থাৎ গেল কার্যদিবসে পুঁজিবাজারে ৬৩.৭১ শতাংশ শেয়ারের দরপতন হয়েছে। সারাদিনে ডিএসইতে ৪৮ কোটি ৫১ লাখ ৯ হাজার ১৭৭টি শেয়ার ২ লাখ ৬৯ হাজার ৭৪৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৮৪৭ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১১ কোটি ৯১ লাখ ১ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৭ শতাংশ বা ১২.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫৪৩.৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৭টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৫৩ কোটি ৮১ লাখ ৯৮ হাজার ৬৭৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০৪ কোটি ৯৫ লাখ ৯৩ হাজার ৯২৯ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন বেড়েছে ৪৮ কোটি ৮৬ লাখ ৪ হাজার ৭৪৬ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রু.এম
























Recent Comments