ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নাম ও ট্রেডিং কোড পরিবর্তন করা হয়েছে। এতে অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানির নাম ‘সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’-এর পরিবর্তে ‘সেনা ইন্স্যুরেন্স পিএলসি’ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (DSE) কোম্পানির প্রস্তাবিত নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছে।
সেই অনুযায়ী, কোম্পানির নাম হবে সেনা ইন্স্যুরেন্স পিএলসি। এর জন্য ডিএসই ট্রেডিং কোড হবে “SKICL” এর পরিবর্তে “SIPLC” যা আগামীকাল ৯ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে৷
এছাড়া, কোম্পানিটির অন্যান্য তথ্য (নাম এবং ট্রেডিং কোড ছাড়া) অপরিবর্তিত থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments