ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১০ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দরও কমেছে। এ সময় বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির আগের দিন শেয়ারের ক্লোজিং দর ছিল ১২ টাকা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১২ টাকা ২০ পয়সায়। সর্বশেষ শেয়ার লেনদেন হয়েছে ১৩ টাকা ২০ পয়সায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।
উল্লেখ্য, এ সময় পর্যন্ত কোম্পানিটির ১ হাজার ২৭১ বারে ৩৮ লাখ ৬০ হাজার ৩৪৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৫ কোটি ৪ লাখ ৪৪ হাজার টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.




























Recent Comments