বুধবার, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনজরুরি হচ্ছে দর্শকদের বোকা না ভাবা
spot_img
spot_img

জরুরি হচ্ছে দর্শকদের বোকা না ভাবা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এবারের ঈদে পাঁচটি সিনেমা একসঙ্গে মুক্তি পেলেও প্রতিটি সিনেমাই বেশ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। জানা গেছে, মুক্তির দ্বিতীয় সপ্তাহে একাধিক সিনেমার টিকেট পাওয়া যাচ্ছে না। এমনকি প্রতিদিনই বাড়ছে হল সংখ্যা। পাশাপাশি সিনেমাগুলো দেখার পর দর্শক থেকে শুরু করে চলচ্চিত্রের মানুষরাও মুগ্ধতা প্রকাশ করছেন। সেই তালিকায় রয়েছেন নন্দিত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। সম্প্রতি ঈদে মুক্তি পাওয়া নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমাটি দেখে প্রশংসা করতে সময় নিলেন না তিনি।

সমসাময়িক চলচ্চিত্র নিয়ে আফজাল হোসেন তার এক বক্তব্যে বলেন, বহুদিন পর সিনেমা দেখতে গিয়েছিলাম। ঈদ উপলক্ষে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যে তিনটি সিনেমা নিয়ে খুব চর্চ্চা হচ্ছে। এমনটা অনেককাল পর ঘটতে দেখেছি।

দেখেছি সিনেমা দেখার জন্য সকল শ্রেণির মানুষের হুড়োহুড়ি। দর্শকের মুখ ফিরিয়ে নেওয়া, এমন সিনেমাবিমুখ হওয়ার কারণ-যারা ভালো সিনেমা বানাতেন একে একে সবাই এক সময় সরে পড়লেন। জায়গা ফাঁকা থাকে না, পরবর্তীতে যেমন সিনেমা নির্মিত হতে থাকলো, সে সকল সিনেমা থেকে বিরাট সংখ্যক দর্শক আগ্রহ সরিয়ে নিতে বাধ্য হন। তারপর লম্বা সময় ধরে দর্শককে বিচ্ছিন্নতার জন্য, সিনেমা দেখার প্রতি অনীহার জন্য দোষারোপ করা হয়েছে।

আফজাল বলেন, প্রিয়তমা, প্রহেলিকা আর সুড়ঙ্গ সিনেমা নিয়ে দর্শকের ব্যাপক আগ্রহ দেখে মনে হচ্ছে, মন্দ উদ্দেশ্যের সিনেমা ধীরে ধীরে ভয়ঙ্কর দূরত্ব রচনা করেছিল। সদিচ্ছায় নির্মিত সিনেমাই আবার দর্শকদের টেনে আনছে সিনেমা হলে। মন্দের সঙ্গ ত্যাগ করেছিলেন দর্শক। এখন উত্সাহ, আনন্দ প্রকাশ করে জানিয়ে দিচ্ছেন। ভালোর সঙ্গে তারা ছিলেন, আছেন, থাকবেন। দর্শক সিনেমার পোকা হতে চান-এমন ইচ্ছার প্রতি সমীহ দেখানো খুব জরুরি। আরও জরুরি হচ্ছে-তাদেরকে বোকা না ভাবা।’

এদিকে, দ্বিতীয় সপ্তাহে এসে ‘প্রহেলিকা’র হল বাড়ার পাশাপাশি প্রতিটি শো হাউজফুল যাচ্ছে বলে জানা গেছে।

চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, দর্শকদের প্রতি গভীর ভালোবাসার জন্যই প্রহেলিকা এমন সাফল্য পাচ্ছে। অনেকেই টিকেট না পেয়ে ফিরে যাচ্ছেন। এটা তো শুধু প্রহেলিকার জন্য না, বাংলাদেশের সিনেমার জন্য সুখবর। সব মিলিয়ে প্রহেলিকা দর্শকদের ভালোবাসায় সিক্ত।

অন্যদিকে, এই সিনেমাটির মাধ্যমে আট বছর পর বড়পর্দায় ফিরেছেন অভিনেতা মাহফুজ আহমেদ। এতে তার অভিনীত মনা চরিত্রটিও সব বয়সী দর্শকদের ভালোবাসা পাচ্ছে।

মাহফুজ আহমেদ বলেন, ‘দর্শকদের জন্যই কিন্তু সিনেমা নির্মাণ করা হয়। তারা যদি সিনেমাটির সঙ্গে থাকেন তাহলেই বড় পাওয়া। সেই দিক থেকে প্রহেলিকা এগিয়ে আছে। দর্শকদের অভাবনীয় সাড়া দেখে সত্যি আনন্দিত আমরা। তাছাড়া গল্পনির্ভর সিনেমার আবেদন চিরকাল থাকবে। প্রহেলিকা অসম্ভব ভালো গল্পের সিনেমা।’

এই সিনেমাটির মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবার মাহফুজ আহমেদের সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় হাজির হয়েছে চিত্রনায়িকা বুবলী। অর্পা চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রহেলিকার দর্শক সাড়া প্রসঙ্গে জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, আমার ক্যারিয়ারে নতুন একটি পালক যুক্ত হলো। দর্শকদের এমন সাড়ায় সত্যি আমি মুগ্ধ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments