শনিবার, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনসে এখন আমার কাছে ঘৃণার পাত্র, রাজকে পরী
spot_img
spot_img

সে এখন আমার কাছে ঘৃণার পাত্র, রাজকে পরী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তারকা দম্পতি রাজ-পরীর বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর। ডিভোর্সের পরবর্তী সময়ে সন্তান পুণ্যকে নিজের কাছে রেখেছেন পরীমণি। এ সময়ে ছেলের কোনো খোঁজ নেননি বাবা শরিফুল রাজ। গণমাধ্যমে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে এমন দাবি করেছেন পরীমণি।

তবে নতুন সংবাদ হলো বিচ্ছেদের দুই বছর পর পরীর বাসায় রাজ গিয়েছেন। এ কথা পরী নিজেই জানিয়েছেন।

এ প্রসঙ্গে পরী বলেন, ‘হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিল (রাজ)। তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল। কয়েক জনকে সঙ্গে নিয়ে সে বাসায় এসেছিল। কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম। এসে নিয়ে গেছে। বেশ অনেকক্ষণ ছিল। এলে তো আর বের করে দিতে পারি না।

এ দিন নাকি পরীর হাতের রান্নাও খেয়েছেন রাজ। তাহলে কি দুজনের মধ্যে সম্পর্কের জায়গাটা শীতল হচ্ছে? এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘শীতলের কী আছে? আর শীতল তো হতেই পারত, কিন্তু সেটি মেইনটেন করেনি রাজ। এই শহরে অনেকেরই তো বিচ্ছেদ হয়েছে, হয়। সন্তানকে ঘিরে কি বিচ্ছেদে বাবা-মায়ের দেখা-সাক্ষাৎ হয় না? কথা হয় না? সন্তানকে ঘিরে সুন্দর সময়ও কাটে না বাবা-মায়ের? কিন্তু রাজের বিষয়টি ভিন্ন। ও বাচ্চাকে সময় দেয়নি। সন্তানের ভরণপোষণের দায়িত্ব নেয়নি। শখ করেও কোনো দিন সন্তানকে খেলনা পর্যন্ত কিনে দিতে দেখলাম না। ঠিকমতো খবরই তো রাখেনি। আমার মনে হয়, সন্তানের মর্মই ও বোঝে না।

পরীমনি আরও বলেন, ‘কয়েক দিন তো দেখলাম। রাজ পুণ্যকে কোলে নিতে চাইলে ওভাবে রাজকে বাবা হিসেবে চিনতে পারে না এখন। অথচ আগে রাজ ছাড়া পুণ্য কিছুই বুঝত না। এটি রাজের জন্য নির্মম।

তিনি আরো বলেন, সব কথার শেষ কথা, রাজের সাফল্যেও আমার যায় আসে না, ব্যর্থতাতেও নয়। সে তো আমার জীবনে অতীত। সে এখন আমার কাছে ঘৃণার পাত্র।’
পরীমণি বর্তমান নতুন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এটি নির্মাণ করছেন অনম বিশ্বাস।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments