বুধবার, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসোনালী পেপারের লেনদেন স্থগিত
spot_img

সোনালী পেপারের লেনদেন স্থগিত

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের লেনদেন চালু করার কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এর আগে সোনালী পেপারকে ডিএসইর পরিচালনা পর্ষদ ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে মূল মার্কেটে পুনরায় তালিকাভুক্তির অনুমোদন দেয়। আজ ২ জুলাই, বৃহস্পতিবার কোম্পানিটির লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

জানা গেছে, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “SONALIPAPR”। আর ডিএসইতে সোনালী পেপারের কোম্পানি কোড হবে ১৯৫০৩। অন্যদিকে সিএসইতে কোম্পানির কোড হবে ১৯০০০৩।

তবে সোনালী পেপারকে মূল মার্কেটে কিছু শর্ত মেনে লেনদেন করতে হবে। শর্তগুলোর মধ্যে রয়েছে- কোম্পানির রেফারেন্স প্রাইস এবং ফ্লোর প্রাইস নির্ধারণ করা হবে ওটিসি মার্কেটের সর্বশেষ ক্লোজ প্রাইসকে। অর্থাৎ কোম্পানিটি গত ৩০ জানুয়ারি ওটিসিতে সর্বশেষ ২৭৩ টাকায় লেনদেন করেছিল। ওই ২৭৩ টাকাকে কোম্পানির ফ্লোর প্রাইস হিসাবে নির্ধারণ করা হবে।

ডিএসইতে লেনদেনের প্রথম দিন থেকেই কোম্পানির সার্কিট ব্রেকার এবং সার্কিট ফিল্টার (প্রাইস লিমিট) থাকবে।

এছাড়া কোম্পানিটি ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে ফিরে জেড ক্যাটাগরিতে লেনদেন করবে। সোনালী পেপারকে পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের আগে পর্যন্ত জেড ক্যাটাগরিতে লেনদেন করতে হবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/রু

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments