ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর আজ কমেছে ২ শতাংশ। কোম্পানিটি ৫৭৪ বারে ৫ লাখ ৮৬৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের শেয়ার দর আজ কমেছে ১ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ২০৯ বারে ৭২ হাজার ৫২৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬১ লাখ ৫০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের শেয়ার দর আজ কমেছে ১ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৭৭ বারে ১ লাখ ১৫ হাজার ৮৩০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – এটলাস বাংলাদেশের ১.৯৫ শতাংশ, ইমাম বাটনের ১.৯৫ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ১.৯৩ শতাংশ, মোজাফফর হোসেনের ১.৯৩ শতাংশ, বিডি থাই ফুডের ১.৯৩ শতাংশ, ড্রাগন সোয়েটারের ১.৯৩ শতাংশ এবং ওআইমেক্ম ইলেকট্রোডস লিমিটেডের ১.৯৩ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments